বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করেন নির্বাচনের পরিচালকারী ড. মো ওমর ফারুক সরকার।
নির্বাচনে সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৫টি পদের ১৪টি পদেই জয় পেয়েছেন হলুদ প্যানেলের শিক্ষকরা। অন্যদিকে মাত্র একটি সদস্য পদে জয়লাভ করেছেন বিএনপি-জামায়াতপন্থীদের ‘বাংলাদেশী জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদা প্যানেল)’।
নির্বাচনে সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন হলুদ প্যানেলের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শাহ আজম শান্তনু।
/টিএন/