আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বালিয়াশিশা গ্রামের আবু হুরায়রা স্বপন (২৫) ও একই জেলার দৌলতপুর উপজেলার পাকখোলা গ্রামে আরমান হোসেন (৩৩)।
আটককৃতরা আন্তঃজেলা অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার জয়বাংলার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আবু হুরাইরা ও আরমান হোসেনের ব্যাগ তল্লাশি করলে পাইপগান, পিস্তল, গুলি, ম্যাগজিন ও ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন:
/এআর/