বগুড়ায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএনপির সহ-দফতর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অমান্য করে ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ রাখার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে মিজানুর রহমান মিজানকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের কোনও নেতাকর্মী মিজানুর রহমান মিজানের সঙ্গে সাংগঠনিকভাবে কোনও ধরনের যোগাযোগ রাখলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, অভিযোগ ওঠার পর প্রথমে মিজানুর রহমান মিজানকে শোকজ করা হয়েছিল। এর ওপর ভিত্তি করে তাকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।