ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের কর্মী নিহত, পুলিশ বলছে খারাপ উদ্দেশ্য ছিল

রা
২৫ নভেম্বর ২০২৬, ১৯:২০ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:২০

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে মো. টমাস উদ্দিন (৩৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহত টমাস উদ্দিন উপজেলার বিশ্বনাথপুর লম্বারটোলা গ্রামের মো. মর্তুজার ছেলে। টমাসের ফেসবুক আইডিতে নিজেকে শিবগঞ্জ উপজেলা কৃষক লীগের সদস্য ও আওয়ামী লীগের কর্মী হিসেবে উল্লেখ করেছেন। তার ফেসবুকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার ছবি আছে। চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সামিল উদ্দীন আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মনাকষা ইউনিয়নের চৌকা মাঠে মশিউর রহমান নামে এক ব্যক্তির ঘাসের জমিতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরি করছিলেন। এ সময় হঠাৎ বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বিস্ফোরণে আরও তিনজন আহত হন।

ওসি মতিউর রহমান বলেন, ‌‘চৌকা এলাকায় ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে একজন নিহত ও তিনজন আহত হন। পরে পালিয়ে যান আহত ব্যক্তিরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।’ 

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ককটেল তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। আমরা শুনেছি, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একজন কর্মী। তবে তার সাংগঠনিক পরিচয় বিস্তারিত তদন্তের বিষয়। তার সঙ্গে আরও দুই-তিনজন জড়িত থাকতে পারেন। যে বিস্ফোরক তারা তৈরি করছিলেন, সেটা নিশ্চয়ই ভালো কাজের জন্য নয়; খারাপ উদ্দেশ্য নিয়েই তৈরি করছিলেন। ঘটনার তদন্ত চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
সর্বশেষ খবর
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গুগল সার্চের এআই জানবে ব্যক্তিগত নথি ও খরচের হিসাব
গুগল সার্চের এআই জানবে ব্যক্তিগত নথি ও খরচের হিসাব
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য
বন্দি বিনিময় চুক্তিতে ফেরা দুই জন প্যারোলে মুক্তি পেলেন ২৮ দিনের জন্য