প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা দেড়টার দিকে স্থানীয় আওয়ামী লীগের সমর্থকরা নিমগাছি ইউনিয়নের সোনাহাটা ডিগ্রি কলেজ কেন্দ্রে ঢুকে নৌকা মার্কায় জাল ভোট দেওয়ার চেষ্টা করে। এসময় ওই কেন্দ্রে দায়িত্বরত এসআই জিয়াউর রহমান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আওয়ামী লীগ কর্মীরা তার ওপর ঢিল ছুড়লে তিনি মাথায় আঘাত পান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরা কেন্দ্রে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন:
/এআর/