ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার জামালপুর ইউনিয়নের মোহাম্মদপুর বালিয়াহাটে আওয়ামী লীগের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলমের সমর্থদের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে উভয়পক্ষের লোকজন বালিয়াহাট থেকে সরে গেলে মঙ্গলবার ভোররাতে দুবৃর্ত্তরা নৌকা প্রতীকে আগুন দিয়ে পালিয়ে যায়।
আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম চৌধুরী বলেন, নৌকা জাতির জনক শেখ মুজিবের প্রতীক। এ প্রতীকে যারা আগুন দিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ইতিমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগ নৌকা প্রতীক পোড়ানোর জন্য থানায় লিখিত অভিযোগ করেছে।
স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আলম বলেন, একটি কুচক্রী মহল এসব ঘটনা ঘটাচ্ছে। আমি এসব ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ভোট শান্তিপূর্ হোক এটা আমিও চাই।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পেয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন:
/বিটি/আপ-এআর/