দিনাজপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে দিনাজপুর জেলা বিএনপি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র নেতারা এ অভিযোগ করেন।
বক্তব্যে তিনি বাঁশেরহাটসহ বিভিন্ন এলাকায় বিএনপি প্রার্থীর পক্ষে প্রচারণায় বাধা, হামলা, নির্বাচনি বিধি মোতাবেক কাজ করতে না দেওয়া, মহিলা কর্মীদের প্রচারপত্র কেড়ে নেওয়ারও অভিযোগ করেন।
সদর উপজেলার ১০টি ইউনিয়নেই নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে কোতোয়ালী থানায় বিএনপির নেতাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ করেন মুরাদ আহম্মেদ। তিনি বলেন, বিষয়টি উপজেলা নির্বাচন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপির মনোনীত প্রার্থীদের সব অধিকার নিশ্চিত করাসহ নির্বাচনের দায়িত্বে থাকা সকল কর্মকর্তাসহ প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সাবেক এমপি রেজিনা ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল, বিএনপি নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেন, আবু বকর সিদ্দিক, সোলায়মান মোল্লা, মাহবুব হোসেন প্রমুখ।
আরও পড়ুন: স্বপদে ফিরলেন সাতক্ষীরা পৌর মেয়র চিশতি
/এসএনএইচ/এইচকে/