কুড়িগ্রামে মাঝিকে কুপিয়ে জখম

কুড়িগ্রামকুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নে মোহাম্মদ আলী (২৭) নামে এক মাঝিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে দশটার দিকে অষ্টমীরচর ইউনিয়নের কাইসারচর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রৌমারী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের নৌকা ঘাট থেকে নৌকাযোগে তার সহযোগীসহ চিলমারীর বাড়ি ফেরার পথে অষ্টমীরচর ইউনিয়নের কাইসারচর নামক এলাকায় পৌঁছলে একদল দুর্বৃত্ত তাদেরকে উদ্দেশ্য করে হামলা করে। এসময় অন্যরা পালিয়ে যেতে পারলেও মোহাম্মদ আলীর  ডান কাঁধে ধারালো অস্ত্রের কোপ লাগলে তিনি মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে রৌমারী স্বাস্থ্যকমপ্লেক্সে ও পরে রাজিবপুর স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।
ওসি সাজেদুল ইসলাম জানান, তার শরীরে ডান ঘাড়ে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে, তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

তিনি আরও জানান,এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মামলা হয়নি।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩ 

/এআর/