হিলিতে চলন্ত ট্রেন থেকে পড়ে নারীর মৃত্যু

হিলিহিলি সীমান্তের নওপাড়া এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত ডলি বেগম (৩৫) পার্বতীপুর উপজেলার ভেলিপাড়া (গুলপাড়া) গ্রামের আবদুল কুদ্দুছের স্ত্রী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। হিলি রেলওয়ে জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন চন্দ্র দাস বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, রাজশাহী থেকে নীলফামারীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারীর উদ্দেশ্যে হিলিস্টেশন ছেড়ে যায়। নওপাড়ার কাছে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে ডলি বেগম মারাত্মক আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টার দিকে তিনি মারা যান। তবে তিনি কীভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান এবিষয়ে কিছু জানাতে পারেননি রেলওয়ে পুলিশ।

আরও পড়ুন: নিলাম হলেই কাটা হবে ফরিদগঞ্জ মহাসড়কের ২৪০০ গাছ 

/এনএস/টিএন/আপ-এআর/