নিহত আব্দুর রাজ্জাক আলী উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের আজিজার রহমান ফকিরের ছেলে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস জানান, গত মঙ্গলবার বিকেলে আব্দুর রাজ্জাক আলীর মরিচের ক্ষেতে একই গ্রামের জাহাঙ্গীর আলীর ছাগল যায়। এ সময় আব্দুর রাজ্জাকের সঙ্গে ছাগল মালিক জাহাঙ্গীরের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর ও তার লোকজন রাজ্জাককে মারধর করে। এতে তিনি গুরুত্বর আহত হন।
তিনি আরও জানান, আহত রাজ্জাককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/এসএনএইচ/
আপ: এইচকে