গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাহার গ্রামের রাব্বি মণ্ডলের ছেলে বায়েজিদ মণ্ডল (২৮) ও একই গ্রামের খায়ের উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৬)।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বায়েজিদ ও রুবেল তাদের মুঠোফোনে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে একটি অশ্লীল ছবি লাগিয়ে নিজেদের আইডি ব্যবহার করে ফেসবুকে প্রকাশ করে। এই ঘটনায় রাজাহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম বাদী হয়ে দুই যুবকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন।
তিনি আরও জানান, তাদের ফেসবুক আইডি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আদালতের মাধ্যমে বিকালে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ঈদে ৬ দিন মহাসড়কে ভারী যান বন্ধ: সেতুমন্ত্রী
/বিটি/এসটি/