কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রতিবন্ধী মাসহ দুই ভাই-বোনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট

লালমনিরহাটের উত্তর দলগ্রাম এলাকায় শনিবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকপ্রতিবন্ধী মাসহ দুই-ভাই বোনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার উত্তর দলগ্রাম এলাকার ভ্যান চালক আব্দুল গফুরের স্ত্রী পারুল আক্তার (৩৪), তার একমাত্র ছেলে রানা মিয়া (১২) ও ছোট মেয়ে ঋতু মনি(৩)।

কালীগঞ্জ থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার উত্তর দলগ্রাম এলাকার বাবলু মিয়ার বাড়িতে বিলের উপর দিয়ে বাঁশের খুঁটির মাধ্যমে  বিদ্যুতের অবৈধ সংযোগ নেওয়া হয়। গত কয়েক দিন আগে ওই লাইনটি ছিঁড়ে বিলের মধ্যে পরে। স্থানীয়রা ছিড়ে যাওয়া লাইনটি সড়াতে অনুরোধ জানালেও বাবুল মিয়া সড়াননি। শনিবার দুপুরে রানা মিয়া তার বন্ধু সোহলকে নিয়ে বাড়ির পাশের ওই বিলে মাছ ধরতে যায়। রানা বিলে নামার সঙ্গে সঙ্গে বিদ্যুস্পৃষ্ট হয়। এসময় সোহেল দ্রুত রানার মা পারুলকে খবর দিলে তিনি তার ছোট মেয়ে ঋতু মনিকে কোলে নিয়েই রানাকে উদ্ধারের চেষ্টা করলে তিনজনই ঘটনাস্থলে তিনজন হন। পরে স্থানীয়রা কালীগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে মৃতদেহগুলো উদ্ধার করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সেই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন : ২০ বিদেশিকে গলা কেটে হত্যা