জোনায়াদের বাড়ি রংপুর নগরীর মাহিগজ্ঞ শেঠিয়ার মোড় এলাকায়।
কোতোয়ালী থানার মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনজু জানান, জোনায়েদ তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিসহ তাকে ও জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে বেশ কিছু আপত্তিকর ও অশালীন মন্তব্য তার স্ট্যাটাসে উল্লেখ করে। বিষয়টি স্থানীয় লোকজন ফেসবুকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সোমবার সকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় মহানগর আওয়ামী লীগের ২৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, জোনায়েদকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । তবে পুলিশের একজন কর্মকর্তা জানান, জোনায়েদ জঙ্গি সংগঠনের সঙ্গে সংপৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: বরিশালে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ২
/এআর/