নিহত শিশু মধু মিয়া নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দুড়াকুঠি গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানান, সন্ধ্যায় মনোয়ার হোসেন তার ছেলে মধু মিয়াকে সাইকেলের পেছনে বসিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামের জামাতা রশিদুলের বাড়ি থেকে নিজবাড়ি ফিরছিলেন। পথে রংপুর-সৈয়দপুর মহাসড়কে তারাগঞ্জের খালেক হিমাগারের সামনে একটি মোটরসাইকেল বাইসাইকেলটিকে পেছন থেকে ধাক্কায় দিলে মনোয়ার ও তার ছেলে সড়কের ওপর ছিটকে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মধু মিয়া মারা যায়।
তারাগঞ্জ থানা পুলিশ জানায়, মোটরসাইকেলসহ চালক পলাতক।
/এইচকে/
আরও পড়ুন: কুলাউড়ায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার