পরিবার সূত্র জানান, ৭ জুলাই (ঈদের দিন) থেকে আজ বুধবার ২০ জুলাই পর্যন্ত ১৩ দিন ধরে নিখোঁজ এই কিশোর। রাশেদুজ্জামান পার্শবর্তী উপজেলা ডোমারের ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটির পুর্ব মাস্টারপাড়া গ্রামে তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করত।
ঈদের দিন গত (৭ জুলাই) বিকালে চিলাহাটি প্রধান পাড়া মাঠে ঈদ উপলক্ষে মেলা বসে। বিকালে সেখানে সে মেলা দেখতে এসে আর বাড়ি ফিরে যায়নি।
কোথাও ছেলের খোঁজ না পেয়ে বাবা মিজানুর রহমান ১৭ জুলাই রবিবার চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রে একটি সাধারণ ডায়েরি করেন। /এইচকে/
আরও পড়ুন: ফেনীতে দীর্ঘদিন ধরে এগারো তরুণ নিখোঁজ