শেখ হাসিনা আকাশছোঁয়া উন্নয়ন করছেন: সংস্কৃতিমন্ত্রী

শেখ হাসিনার সরকার দেশের খাদ্য ঘাটতি মিটিয়ে আকাশছোঁয়া উন্নয়ন করছেন বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শনিবার দুপুরে জেলা শিল্পকলা মিলনায়তনে নীলফামারী জেলা যুবলীগ আয়োজিত যুব গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জঙ্গি দিয়ে মাঠ দখলের চেষ্টা করছে। তারা মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, কোলের শিশু, বাসের যাত্রীসহ বিদেশিদের হত্যা করে দেশের উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করছে। এসময় তিনি মৌলবাদী শক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বানও জানান।
দেশের মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী আরও বলেন, জঙ্গিরা ইসলামের অপব্যবহার করে দেশের মানুষকে হত্যা করে চলছে। তাদের হাত থেকে গর্ভের শিশু সন্তানও রক্ষা পায়নি। তাদের অশুভ শক্তিকে প্রতিহত করতে যুবলীগসহ সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
গণসমাবেশে জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট রমেন্দ্র বর্ধন বাপীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, উপজেলা চেয়ারম্যান আবুজার রহমানসহ প্রমুখ।

আরও পড়ুন: প্লাস্টিক ব্যবসায়ী পরিচয়ে বাসা ভাড়া নিয়েছিল ‘জঙ্গি’ শফিউল (ভিডিও) 

/এমও/