দিনাজপুরে ভিমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু

দিনাজপুর

দিনাজপুরের বীরগঞ্জে ভিমরুলের কামড়ে তিন বোনের মৃত্যু হয়েছে। তারা হলো, নুরজাহান, ফারজাহান ও মীম। ভিমরুলের কামড়ে আহত তাদের মা তানজিনা আক্তার চিকিৎসাধীন আছেন।

বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের আরাজি লস্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। এদের মধ্যে ঠাকুরগাঁও সদর হাসপাতালে দুজন ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকালে ইসমাইল হোসেনের দুই মেয়ে নুরজাহান ও ফারজাহান বাড়ির পাশের বাঁশ বাগানের কাছে খেলা করছিল। এসময় ঝোড়ো বাতাস বইতে শুরু করলে একটি বাঁশ ভিমরুলের চাকসহ পড়ে যায়। এতে ভিমরুলের বাসা ভেঙে যায় এবং দুই বোনকে কামড়াতে শুরু করে। দুই মেয়ের চিৎকারে তাদের ১১ মাসের আরেক মেয়েকে বারান্দায় রেখে মা তানজিনা আক্তার (৩২) ছুটে আসলে তাকেও কামড়ায় ভিমরুল। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নূরজাহান ও ফারজানার মৃত্যু হয়। পরে তানজিনা আক্তার ও মীমকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীমের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 /এসটি/