কুড়িগ্রামে সংবাদকর্মীদের জঙ্গিবিরোধী মানববন্ধন

কুড়িগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মানববন্ধনকুড়িগ্রামে জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, যুগ্ন সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক শাহাবুদ্দিন, অলক সরকার, সফিখান, রাজু মোস্তাফিজ, ইউসুফ আলমগীর, তৌহিদুল ইসলাম বকসী প্রমুখ।
বক্তারা ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত এ দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

/এইচকে/

পড়ুন: গাইবান্ধায় আগুনে ১৫ দোকান পুড়ে ছাই