কবির মৃত্যু‌তে কু‌ড়িগ্রা‌মে স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জো‌টের শোক

সৈয়দ শামসুল হক। ছবি: সাজ্জাদ।কু‌ড়িগ্রা‌মের ম‌হিমা‌ন্বিত সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যু‌তে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছে কুড়িগ্রামের স‌ম্মি‌লিত সাংস্কৃ‌তিক জোট।
মঙ্গলবার সন্ধ্যায় কু‌ড়িগ্রাম প্রেস ক্লাব মিলনায়ত‌নে জো‌টের আহ্বায়ক শ্যামল ভৌ‌মি‌কের সভাপ‌তি‌ত্বে শোক সভায় উপ‌স্থিত ছি‌লেন কু‌ড়িগ্রা‌মের পাব‌লিক প্রসি‌কিউটর অ্যাড‌ভো‌কেট আব্রাহাম লিংকন, ঘাতক দালাল নির্মূল ক‌মি‌টির সভাপ‌তি জ্যো‌তি আহমেদ, কু‌ড়িগ্রাম পৌরসভার প্যা‌নেল মেয়র মাসুদুর রহমান মাসুদসহ বি‌ভিন্ন সাংস্কৃ‌তিক সংগঠ‌নের নেতারা ।
শোকসভায় ক‌বির আত্মার প্রতি শ্রদ্ধা জা‌নি‌য়ে এক মি‌নিট নীরবতা পালন করা হয়।
উল্লেখ্য,দীর্ঘদিন ফুসফুসের ক্যান্সারে ভুগে মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ২৬ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।

/এআর/