ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতদের পরিবারের সূত্রে জানা গেছে, বুধবার রাতে জয়মনিরহাট ইউনিয়নের খাশেরভিটা গ্রামের আজিজার রহমানের বাড়িতে তার ছেলে সাইফুর(২৫) বাড়িতে নেওয়া বিদ্যুতের সংযোগ ক্যাবল মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রী মমতাজ (২০) বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন। মা ছবিরন (৪২) তাদের ছাড়াতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
/এএ/