ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১

ঠাকুরগাঁওঠাকুরগাঁও হরিপুর উপজেলার উত্তর সোনমতি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে হামলায় শাহজাহান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহতদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে গুরুতর আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত শাহজাহান হরিপুর উপজেলার উত্তর সোনামতি গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,দীর্ঘদিন ১১ একর ৪৮শতক জমির মালিকানা দাবি নিয়ে শাহজাহান ও একই এলাকার জামালের বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে আজ সকালে শাহজাহান তার জমিতে ধান কাটতে গেলে ওই এলাকার নুরুল ইসলাম,জামাল মেম্বার ও তাদের দলবল নিয়ে শাহজাহানকে ধান কাটতে বাধা দিলে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে শাহজাহানকে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

/এআর/