এর আগে এ মামলায় হাছেন আলীর স্ত্রী সাফিয়ান বেগমকে গত রবিবার গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এস আই) রনি কুমার বাংলা ট্রিবিউনকে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে গত শনিবার রাতে আহত (এস আই) মো. মোজাম্মেল হক বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গোপন খবরে অভিযান চালিয়ে তাকে আজ গ্রেফতার করা হয়।
সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, গ্রেফতারকৃত আসামিকে বুধবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
প্রসঙ্গত, জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলার দুই আসামিকে ধরতে গত শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দামোদরপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন (পশ্চিম দামোদরপুর) এলাকায় হাছেন আলীর বাড়িতে যায় দুই পুলিশ সদস্য। পরে আসামি হাছেনকে ধরে হাতকড়া লাগানোর সঙ্গে সঙ্গে তার ছেলে লাইচ মিয়া ও পরিবারের সদস্যরা পুলিশ উপর আক্রমণ করে। একপর্যায়ে ওই মামলার অন্য আসামি লাইচ মিয়া দা দিয়ে এসআই মোজাম্মেলের হাতে আঘাত করে তার বাবাকে ছিনিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে পালিয়ে যায়।
/এআর/