মনোনয়নপত্র প্রত্যাহার করা দুই ব্যক্তি হলেন- ২নং ওয়ার্ডের (সুন্দরগঞ্জ) মো. আবুল হাসেন এবং ১৪ ওয়ার্ডের (ফুলছড়ি) মো. নুরুন্নবী সরকার।
এর ফলে চেয়ারম্যান পদে ৫, সংরক্ষিত মহিলা আসনে ১৯ এবং সাধারণ সদস্য পদে ৬৮ জনের প্রার্থিতা বহাল থাকলো।
চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত সৈয়দ শামস-উল আলম হিরু, আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী মোজাম্মল হক মণ্ডল, অপর বিদ্রাহী প্রার্থী মো. আমিনুল ইসলাম, জাসদের এসএম খাদমুল ইসলাম খুদি এবং স্বতন্ত প্রার্থী মো. আতাউর রহমান।
সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
/এআর/