পঞ্চগড়ে বিভিন্ন দলের দুই সহস্রাধিক নেতাকর্মীর আ.লীগে যোগদান

পঞ্চগড়পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংর্বধনা ও সুধী সমাবেশ অনুষ্ঠানে বিভিন্ন দলের দুই সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।



সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সমাবেশে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমাবেশে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জাকারিয়া, খয়রুল আলম মাস্টার, খাদেমুল ইসলাম, ময়নুল হক, কামরুল ইসলাম, খলিলুর রহমান, সামসুল হক, জাতীয় পার্টির ইউনিয়ন কমিটির সাবেক সভাপতি ও সাবেক সদস্য মকছেদুল ইসলাম ও জামায়াত নেতা পাকছর আলীর নেতৃত্বে বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন তাদের ফুল উপহার দিয়ে বরণ করেন।
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফারুক আলম টবি, মনিরুজ্জামান শ্যামল, পরেশ চন্দ্র বর্মণ, অ্যাডভোকেট আবু ইউনুস লেলিন, বাহারুল আলম, বোদা থানার অফিসার ইনর্চাজ একেএম নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

/এআর/