পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুই মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, জেলা শহরের কায়েতপাড়া এলাকার দোকান কর্মচারী আব্দুল মজিদ (৪০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ইরফান আলী (৪০)। ইরফান একটি বেসরকারী কিটনাশক কোম্পানিতে কাজ করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড়গামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আব্দুল মজিদ ও ইরফানকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পঞ্চগড় থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।
/এমডিপি/