‘যেখানে এমপির নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়’

গাইবান্ধায় বঙ্গবীর কাদের সিদ্দিকীকৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, ‘নিজের ঘরে যদি একজন সংসদ সদস্য নিহত হন, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। সভা, সমাবেশ, মিছিল-মিটিংয়ে যদি এ ঘটনা হতো, তবুও না হয় একটা কথা ছিল। এর চাইতে খারাপ আর কী হতে পারে।’
মঙ্গলবার দুপুরে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার ঘটনায় নিহতের বাড়িতে পরিবারের খোঁজ-খবর নিতে এসে এসব কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তিনি নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘এ হত্যার ঘটনা অত্যন্ত ভয়াবহ। সাধারণ মানুষের কোনও নিরাপত্তা নেই। আগামীকাল কী হবে তা আমরা কেউ বলতে পারছি না। আর আমি যে এখানে এসেছি, রাস্তায় আক্রান্ত হবো কিনা এটাও বলা যায় না।’

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় প্রশাসন অনেককে গ্রেফতার করতে পারে। কিন্তু ঘটনার সঙ্গে প্রকৃত অপরাধীকে গ্রেফতার করা রাষ্ট্রের কর্তব্য।’

আরও পড়ুন:
লিটন হত্যার পৃষ্ঠপোষক বিএনপি: হাছান মাহমুদ

/বিটি/