শুক্রবার সকাল সাড়ে ১১টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১ নং সাব পিলারের কাছে চেকপোস্ট গেটের শুন্যরেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব আলম ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই ডিপি দত্তের হাতে মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এবং একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয়। সেখানে বিজিবির হিলি বিওপি ক্যাম্প কমান্ডার মাজেদুল হক, বিএসএফের হিলি ক্যাম্প কমান্ডার এএল টির্কি, বিজিবির নারী সদস্যসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সৈনিকরা উপস্থিত ছিলেন।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মো.মাহবুব আলম জানান,বিজিবির পক্ষ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় তারাও নতুন বছরের শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী যেন একে অন্যের সঙ্গে মিলেমিশে দায়িত্ব পালন করতে পারে সেজন্য প্রতিবছর ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় ও জাতীয় উৎসবগুলিতে মিষ্টিসহ বিভিন্ন ধরনের সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। এতে করে সীমান্তে কর্তব্যরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি মন্তব্য করেন।
/বিএল/
আরও পড়ুন: