দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল হাসান জানান, এ বছর এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ৩৭ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী আবেদন করে। খাতা পুনঃনিরীক্ষণ করে ৮৩৯ জনের খাতার নম্বর পরিবর্তন করা হয়েছে। এছাড়া পুনঃনিরীক্ষণে ৩৯১ জনের ফলাফলের গ্রেড পরিবর্তিত হয়েছে এবং ৫৮ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে বলে জানান তিনি।
/বিএল/