বিদ্যালয়ের সভাপতি হতে না পেরে শিক্ষকের বাড়িতে আগুন

Dimla Photo৩৩৩

নীলফামারীর ডিমলায় বিদ্যালয়ের পরিচালানা কমিটির সভাপতি হতে না পেরে প্রধান শিক্ষককের বাড়ি পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে ডিমলা থানায় মামলা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেন ডিমলা থানার ওসি মোয়াজ্জেম হোসেন।

পুলিশ জানায়, ‘উপজেলার কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল ইসলামের সঙ্গে ওই বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে পশ্চিম ছাতনাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য জাকিরুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। গত বুধবার (৩১ মে) রাতে তারা প্রধান শিক্ষকের বাড়িতে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে প্রধান শিক্ষকের চারটি রুমসহ সব আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় প্রধান শিক্ষক বাদী হয়ে ইউপি সদস্য জাকিরুলসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-২।

এ ব্যাপারে প্রধান শিক্ষক সফিউল ইসলাম বলেন, ‘সভাপতি পদে প্রকাশ্য ভোটে হেরে গিয়ে জাকিরুল আমার বাড়িতে আগুন দিয়েছেন। ঘটনার দিন আমার ছেলে অসুস্থ থাকায় আমি পরিবারসহ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ছিলাম। বাড়িতে তালা ছিল। এ সুযোগে তারা আমার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে। এতে আমার ১১ লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে।’  

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য জাকিরুল ইসলাম বলেন, আমার বাড়ি থেকে প্রধান শিক্ষকের বাড়ি ৫ কিলোমিটার দূরে। বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রধান শিক্ষক আমাদের ৬ জনকে আসামি করে মিথ্যা মামলা দিয়েছেন।

ডিমলা থানর ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, বসতবাড়িতে কেউ না থাকার সুযোগে পেট্রোল দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: আল্লাহ আমাদের দোয়া কবুল করেন নাই: এরশাদ