জামালপুর ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আতিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, বেহুলারচর গ্রামের গরু ব্যবসায়ী নজরুল ইসলাম ও ভারতের ধুপরী জেলার মাইনকারচর থানা পানাতি পাড়া আলম মিয়া (৩০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে একদল গরু ব্যবসায়ী মোল্লারচর সীমন্তের ১০৬১ নম্বর মেইন পিলার দিয়ে অবৈধ পথে বাংলাদেশে গরু আনার জন্য ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের ৫৭ বিএসএফ কুচনীমারা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। গুলির শব্দ শুনে পালানোর সময় ওই দুজনকে আটক করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
লে. কর্নেল আতিকুর রহমান জানান, ভারতের অভ্যান্তরে প্রবেশ করে অবৈধ পথে গরু নিয়ে আসার সময় বিএসএফ এর সদস্যরা এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে আটক করে নিয়ে গেছে।
এ ব্যাপারে আজ শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত দুই ঘণ্টা কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক এর আহ্বান জানানো হলেও এতে সাড়া দেয়নি বিএসএফ।
/এমডিপি/