নির্বাচন অফিস ঘেরাওয়ের সময় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা জুয়েলসহ অন্যান্য নেতারা। সমাবেশে রাশেক রহমানের উপস্থিত থাকার কথা বলা হলেও শেষ পর্যন্ত তিনি আসেননি। তবে তার পক্ষে স্লোগান দেন সমর্থকরা। পরে তারা আঞ্চলিক নির্বাচন অফিসারের কাছে দাবিসহ স্মারকলিপি দেন। তবে এই মিছিল ও সমাবেশে রংপুর জেলা এবং মহানগর আওয়ামী লীগের কোনও নেতাকে দেখা যায়নি।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, আগামী ২১ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রার্থী তাদের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলেছেন। তবে বর্তমান সিটি মেয়র শরফুদ্দীন আহমেদ ঝন্টু এখনও তার বিলবোর্ডসহ অনেক ব্যানার অপসারণ করেননি। একইসঙ্গে তিনি সরকারি গাড়িতে চড়ে জাতীয় পতাকা ব্যবহার করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন। অবিলম্বে সব বিলবোর্ড অপসারণ করার দাবি জানান তারা।
পরে আঞ্চলিক নির্বাচন অফিসার সুভাষ চন্দ্র সরকার স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে জানাবেন বলে উল্লেখ করেন।
আরও পড়ুন- রসিক নির্বাচনের তফসিল ঘোষণা