জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ

‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’

লিয়াকত আলী বাদল, রংপুর
২৭ ডিসেম্বর ২০২২, ১২:১০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ১২:১০

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঘন কুয়াশা আর শীতের মধ্যেই ২২৯টি ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে ভোটারদের।

তবে বিভিন্ন কেন্দ্রে ইভিএম মেশিন হ্যাং করাসহ নানান সমস্যার কারণে ভোটারদের ভোট দিতে বিলম্ব হচ্ছে। অনেক ভোটার হাতের ছাপ না মেলার কারণে ভোট দিতে পারেননি। সকাল ৯টায় জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা নগরীর আলমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আসেন। ওই কেন্দ্রে ইভিএম মেশিনটি হ্যাং করায় তিনি ভোট দিতে পারেননি। এ সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মোস্তফা। এরপর ভোট দিতে না পারায় কেন্দ্রে অপেক্ষমাণ সাংবাদিকদের তিনি জানান, ‘আমি ভোট না দিয়ে ফিরে এসেছি। ইভিএম মেশিনের অনেক সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগ করছে, সেটি সত্য মনে হচ্ছে।’ আধঘণ্টা অপেক্ষা করার পর তাকে আবারও ভোট দেওয়ার জন্য প্রিজাইডিং অফিসার ডাকলে সাড়ে ৯টায় ভোট দিয়ে বিজয় সূচক ভি চিহ্ন প্রদর্শন করেন মোস্তফা।

লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গেছে ভোটারদের এদিকে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আসেন। তিনি ইভিএমে ভোট দিয়ে বিজয়সুচক ভি চিহ্ন প্রদর্শন করেন। সেই ভোট কেন্দ্রে অবশ্য কোনও ইভিএম মেশিনে সমস্যা হয়নি। পরে সাংবাদিকদের ডালিয়া জানান, তিনি বিপুল সাড়া আর সমর্থন পেয়েছেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান তিনি।

বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। রংপুর সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এসে ইভিএম মেশিন খারাপ হওয়ায় অনেকেই ভোট দিতে পারেননি। তবে কিছু কিছু বুথে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

রংপুর সরকারি বালিকা বিদ্যালয় ভোট কেন্দ্রে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট শহিদুল বলেন, ‘ভোটার ছাড়া কাউকে আমরা ভোট কেন্দ্রে প্রাবেশ করতে দিচ্ছি না।’

অন্যদিকে প্রিসাইডিং অফিসার মাসুদ রানা দাবি করেন, ইভিএমে সামান্য সমস্যা হলেও ঠিক হয়ে গেছে। ভোটাররা ভোট দিচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
তৃণমূলে জোরদার প্রচারণা, কিন্তু প্রার্থী কেন ঘোষণা করছে না বিএনপি
৮ সিটিতে জামায়াতের প্রার্থী চূড়ান্তউত্তরে সেলিম-দক্ষিণে সাদিক কায়েম, বাকি ৬ সিটিতে প্রার্থী কারা
এনসিপির হয়ে কি নির্বাচন করবেন সাবেক মেয়র মনজুর?
সর্বশেষ খবর
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আজও দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টির পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু