ড. খালেদ হাসান জানান, প্রক্সি হিসেবে পরীক্ষা দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র চাঁদপুরের বাসিন্দা মমতাসিম বিল্লাহ (২৫) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র গাইবান্ধার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনকে (২১) আটক করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তাদের সোপর্দ করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতামুজ্জাম আল ইমরান মমতাসিমকে ৩০ দিন ও মামুনকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
রবিবার থেকে শুরু হওয়া ভর্তি পরীক্ষা চলবে আগামী ৮ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনেই জি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ওবং সি ইউনিটের, মঙ্গলবার বি এবং সি ইউনিটের, বুধবার এফ এবং ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাতটি ইউনিটের ১৯৯৫টি আসনের বিপরীতে এবার ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন এক লাখ এক হাজার ৬২৩ জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছেন প্রায় ৫১ জন।