আটক হযরত আলী (৫০) ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার সুকারুকুটি এলাকার সেউটি-২ গ্রামের মৃত রমজান আলীর ছেলে ও মিলন মিয়া (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে।
বিজিবি ১৫ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোর্শেদ জানান, শান্তি রক্ষার্থে উভয় দেশের স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়েছে।
সীমান্তবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার বিদ্যাবাগিস সীমান্তে আন্তর্জাতিক পিলার ৯৪১ এর সাব পিলার ৩ এসের কাছ দিয়ে তারা অনুপ্রবেশ করে। ফুলবাড়ী সীমান্তে বাংলাদেশি নাগরিক আব্দুল গফুর ও আমজাদ আলীর সঙ্গে ব্যবসা সংক্রান্ত কাজে তারা বাংলাদেশে প্রবেশ করেন। পরে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দিলে বিজিবির টহলরত সদস্যরা তাদেরকে আটক করে গংগাহাট ক্যাম্পে নিয়ে আসে।
পরে খবর পেয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও ভারতীয় এক জনপ্রতিনিধি বিজিবির সঙ্গে যোগাযোগ করলে শুক্রবার (২৯ ডিসেম্বর) উভয় পক্ষের বৈঠকের মাধ্যমে আটক দুই ভারতীয় নাগরিককে ফেরত দেয় বিজিবি।