ছাবেদ আলী লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের চরফলিমারী এলাকার মৃত কান্ডু ব্যাপারীর ছেলে।
লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ছাবেদ আলী শনিবার সকালে নিজের ভূট্টা ক্ষেতে কাজ করছিল। এ সময় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে ভারতীয় কোচবিহার-৩৮ বিএসএফ ব্যাটালিয়নের গিতালদহ ক্যাম্পের একটি টহল দল বাংলাদেশের কয়েক গজ অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করে ছাবেদ আলীকে তুলে নিয়ে যায়।
তিনি বলেন, ‘ছাবেদ আলীকে ধরে নিয়ে যাওয়ার কারণ এবং ফেরত চেয়ে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার লেভেলে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। মোগলহাট বিজিবির পক্ষ থেকে আমরা কড়া প্রতিবাদ পত্র পাঠিয়েছি। পতাকা বৈঠকের পর ধরে নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে জানানো হবে।’
এদিকে, একই জেলার হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তের ৯০৫ নম্বর মেইনপিলারের ২ নম্বর সাবপিলার সীমান্তে ভারতীয় কোচবিহার-১০০ বিএসএফ ব্যাটালিয়নের পাগলীমালী ক্যাম্পের টহল দল ৪ রাউন্ড গুলি ছুড়ে শফিকুল ইসলাম (২৬) নামে এক বাংলাদেশিকে হত্যা করেছে।