জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৯টি থানা এলাকা থেকে বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীকে আটক করা হয়। এছাড়াও বিভিন্ন মামলায় আরও ৪৭ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, যেকোনও ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা এড়ানোর জন্য এবং জেলায় শান্তি বজায় রাখতে এদের গ্রেফতার করা হয়েছে।