কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

কুড়িগ্রামে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল কু‌ড়িগ্রাম জেলা শাখা। শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিএনপির নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বের হয়। পরে পু‌লি‌শি বাধার কারণে দলীয় কার্যালয় সংলগ্ন জাহাজ ঘর মোড়ে এসে সমাবেশ করে।


এসময় জেলা ছাত্রদলের সভাপতি মো. আমিমুল ইহছান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাসান জোবায়ের হিমেলের সঞ্চলনায় সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি হাবিবুর রহমান, শামীম ইসলাম খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, রাশেদুল ইসলাম কাজল, সাংগঠনিক সম্পাদক মো. আরমান হোসেন, সদর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফেরদৌস খাঁন রুবেল, পৌর ছাত্রদল সভাপতি রায়হান কবির, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, সরকারি কলেজ ছাত্রদল সভাপতি সাকেকুল ইসলাম সাদেক, সাধারণ সম্পাদক শামীম আহমেদসহ জেলা ও ইউনিটের নেতারা।

কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ মিছিল

 এদিকে শুক্রবার জুমার নামাজের পর কেন্দ্র ঘো‌ষিত বিক্ষোভ কর্মসূ‌চি পালন করতে না পারলেও আজ (শ‌নিবার) বিক্ষোভ কর্মসূ‌চি পালন করেছে কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পি। শ‌নিবার (১০ ফেব্রুয়া‌রি) সকালে পুরনো পোস্ট অফিস পাড়ার দলীয় কার্যালয়ের সামনে পু‌লি‌শি বে‌ড়িকেটের মধ্যে বিক্ষোভ কর্মসূ‌চি পালন করে দল‌টি। জেলা বিএন‌পি’র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাঈন কায়কোবাদের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূ‌চিতে বিএন‌পি ও যুবদলের জেলা ক‌মি‌টির নেতাকর্মীরা অংশ নেন।

 আরও পড়ুন: চুয়াডাঙ্গায় জামায়াতের তিন নেতাকর্মী আটক