বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়হোলি (দোলযাত্রা) উপলক্ষে হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি ও লাড্ডু দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।এছাড়া বিজিবিও মিষ্টি পাঠিয়েছে বিএসএফ’কে।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে হিলির বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদ বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছিরের হাতে তিন প্যাকেট মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন। এসময় বিজিবি’র পক্ষ থেকেও বিএসএফকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
HILI-BORDER-PIC-2এসময় সেখানে বিজিবির চেকপোস্ট কমান্ডার নায়েক মিজান, বিএসএফের চেকপোস্ট কমান্ডার এস চক্রবর্তীসহ উভয় বাহিনীর সেনারা উপস্থিত ছিলেন।
বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আবু নাছির বলেন, ‘হোলি উৎসব উপলক্ষে বিএসএফ আমাদেরকে তিন প্যাকেট মিষ্টি ও লাড্ডু উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমরাও তাদেরকে ৭ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।’
বিজিবি-বিএসএফ মিষ্টি বিনিময়তিনি আরও জানান, সীমান্তে সৌহার্দ , সম্প্রীতি ও ভাতৃত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোয় আমরা একে অপরকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি।’