নিহত রুবেল বালুয়াডাঙ্গা এলাকার মমিনুল হকের ছেলে। সে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রুবেলদের সঙ্গে তার চাচা এনামুল হক ও চাচাতো ভাই রেজভি’র জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেল ৪টার দিকে এনামুল হক, রেজভি, নাঈমসহ বেশ কয়েকজন জমি দখল নিতে চাইলে রুবেল বাধা দেয়। এ সময় রেজভি রুবেলের বুকে আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। সন্ধ্যায় রুবেলের অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ওসি জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।