দিনাজপুরে পাথর খনিতে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু

দিনাজপুর

দিনাজপুরে পাথর খনিতে কাজ করার সময় পাথরের আঘাতে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনিতে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম গোলাম মোস্তফা। তিনি পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ার পূর্ব রসুলপুরের ফজলে রহমানের ছেলে।

পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোসলেম উদ্দিন জানান, সকাল ৮টার দিকে গোলাম মোস্তফা মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে স্টোপ ডেভলপমেন্টে কাজ করতে নামেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অসর্তকতা বশত তার গায়ে একটি পাথরের পড়লে তিনি গুরুতর আহত হন।  তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মেডিক্যাল সেন্টারে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বলেন,‘এ ব্যাপারে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই  লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট