নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকির হোসেন বলেন, ‘এরা সবাই এসএসসি পরীক্ষার্থী। ফল ঘোষণার পর ফেল করেছে জেনে সবাই আত্মহত্যার চেষ্টা করে। এরমধ্যে রোকেয়া বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বর্তমানে ৭ জন চিকিৎসাধীন রয়েছে।’
স্বজনরা জানান, ফেল করায় ছয় শিক্ষার্থী বিষপান ও দুই জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তারা হলো রংপুর নগরীর ডাঙ্গিরপাড়া মহল্লার শারমিন আখতার, গঙ্গাচড়ার তানজিনা আখতার হরিদেবপুর মহল্লার রোকেয়া বেগম, বখতিয়ারপুরের খাদিজা বেগম, তাজহাটের সুভারানীম পীরগাছা উপজেলার চৌধুরানী গ্রামের সমাপ্তি, নগরীর সেনপাড়া মহল্লার স্মৃতি রায় ও সিও বাজার এলাকার রুবেল। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোকেয়া বেগম মারা গেছে।
আরও পড়ুন: এসএসসির ফল প্রকাশ, সারাদেশে আনন্দ-উচ্ছ্বাস