ঠাকুরগাঁওয়ে ৭ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী গ্রেফতার

ঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪টি কেন্দ্রে মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে ৭ পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে পরীক্ষা চলাকালীন তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত গ্রেফতার পরীক্ষার্থীদের কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

ঠাকুরগাঁও এর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি ) আব্দুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ভ্রাম্যমাণ আদালতে হরিপুর উপজেলার সিংহারি গ্রামের লুতফর রহমান মেয়ে লুচি খাতুন, মাদবপুর গ্রামের সুফল রায়ের স্ত্রী নিরদা রাণী,পুরাতণ ঠাকুরগাঁওয়ের মৃত রাশেদ আলীর মেয়ে শাহানাজ বেগমকে ১ মাসের জেল দেন। এছাড়া  রাণীশংকৈল উপজেলার মাসুদ রানার স্ত্রী হাবিবা পারভিন, মহেশপুর গ্রামের ইব্রাহিম আলীর মেয়ে শিরিন সুলতানা হিরা , মোলানী গ্রামের রনজিত রায়ের স্ত্রী পূর্ণিমা রায়, ও বগুলাডাঙ্গী গ্রামের মজিবর রহমানের ছেলে বেলায়েত হোসেনকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।