সাদুল্যাপুরে পানিতে ডুবে জমজ ভাইয়ের মৃত্যু

গাইবান্ধা জেলাগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার গাছুরবাজার গ্রামে পুকুরের পানিতে ডুবে তাসিনন মিয়া ও তানভির মিয়া নামে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুলাই) দুপুরে সাদুল্যাপুর উপজেলার খোদ্দকোমরপু ইউনিয়নের গাছুরবাজার (তালুক হরিদাস) গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- ওই গ্রামের ফুল বাবুর সাত বছরের ছেলে তাসিন (৭) ও তানভির।
নিহতের স্বজনরা জানান, তাসিন ও তানভির নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার একপর্যায়ে তারা দুজনে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে বাড়ির লোকজন প্রথমে তাসিনের লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে। এরপর পানিতে খোঁজাখুঁজির পর তানভিরের লাশও উদ্ধার করা হয়। তাদের দুজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
খোদ্দদকোমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী জানান, একই সঙ্গে পরিবারের জমজ দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিষয়টি পুলিশ ও প্রশাসনকে জানানো হয়েছে।