কুড়িগ্রামে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ গ্রেফতার ৩

কুড়িগ্রামকুড়িগ্রামের রাজীবপুরে অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাতে বগুড়া জেলা পুলিশের একটি দল রাজীবপুর ও ঢুষমারা থানা পুলিশের সহায়তায় এদের গ্রেফতার করে।রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া (৩০), রফিকুল ইসলাম (৪০) ও আব্দুল হামিদ (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, বগুড়া থেকে আসা পুলিশের একটি বিশেষ দল রাজীবপুর, রৌমারী ও ঢুষমারা থানা পুলিশের সহযোগিতায় দিয়ারার চরে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে তোফাজ্জল হোসেন ওরফে তোতা মিয়া, রফিকুল ইসলাম ও আব্দুল হামিদ নামের ৩ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল, দু’টি ম্যাগাজিন, এসিড ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।

রাজীবপুর থানার ওসি রবিউল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা জেএমবি সদস্য কি না,সে ব্যাপারে পরে জানানো হবে।