হিলিতে ফেনসিডিল উদ্ধার

ফেনসিডিলদিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার ভোরে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে  সীমান্তের ৪নং পোস্ট ফুটবল মাঠের পাশে অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত অতিক্রম করে ফেনসিডিল নিয়ে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করলে বিজিবি সদস্য চোরাচালানীদের ধাওয়া দেয়। বিজিবির ধাওয়া খেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে ওই বস্তার ভেতর থেকে ১১৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ফেনসিডিলগুলো ধ্বংস করার জন্য জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।