গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের তিন সদস্যলালমনিরহাট ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের লালমনিরহাট জেলা আমির মেহেদী সাদ্দাম হোসেন সবুজসহ তিন জঙ্গিকে গ্রেফতার করেছে র্যাব-১৩। এসময় দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ বিপুল পরিমাণ জেহাদি বই এবং লিফলেট জব্দ করা হয়। রবিবার দুপুরে রংপুর নগরীর স্টেশন এলাকায় র্যাব-১৩ এর কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
র্যাব ১৩ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৩ এর একটি দল লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার ভোটমারী গ্রামের হানিফ চেয়ারম্যানের বাড়ির দক্ষিণ পাশের একটি বাসা থেকে আনসারুল্লা বাংলা টিমের জেলা আমীর সবুজকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বিপুল সংখ্যক জেহাদি বই এবং লিফলেট উদ্ধার করা হয়। এ ছাড়া পাটগ্রাম উপজেলার স্টেশন পাড়া এলাকায় অভিযান চালিয়ে পেপেল ও রুহুল আমিন নামে দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ বিপুল সংখ্যক জেহাদি বই ও লিফলেট জব্দ করা হয়।
গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছে র্যাবর্যাবের অধিনায়ক আরও জানান, গত দুই মাসে শুধু মাত্র পাটগ্রাম উপজেলা থেকে ১২ জেএমবি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী কালিগঞ্জ থেকে আনসারুল্লা বাংলা টিমের জেলা আমিরকে গ্রেফতার করা হয়েছে। লালমনিরহাট জেলা পাটগ্রামে জেএমবি জঙ্গিরা আবার নতুন করে সংগঠিত হয়ে নাশকতার চেষ্টা করছে। তাদের যে কোনও মূল্যে নিশ্চিহ্ন করে দেওয়া হবে।