চালকদের ধরে ধরে পোড়া মোবিল লাগালো শ্রমিকরা (ভিডিও)

 

চালকের মুখমণ্ডলে মোবিল লাগালো শ্রমিকরাপরিবহন শ্রমিককদের কর্মবিরতি চলাকালে ঠাকুরগাঁওয়ে যানবাহনের চালকদের ধরে ধরে পোড়া মোবিল লাগিয়ে দিয়েছেন শ্রমিকরা। রবিবার (২৮ অক্টোবর) সকাল থেকেই ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা টার্মিনালগুলো থেকে কোনও বাস ছেড়ে যেতে দেখা যায়নি।

পরিবহন শ্রমিকরা এই কর্মসূচিকে কর্মবিরতি বললেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পয়েন্ট তারা অন্য যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি করছেন। অটোরিকশার চালকদের ধরে ধরে মুখে মাথায় পোড়া মোবিল ঢেলে দেয় তারা।  মারধর ও গালাগালও করে। বিআরটিসির বাসও চলতে দিচ্ছে না শ্রমিকরা।  প্রধান সড়কগুলোতে কিছু রিকশা চলাচল করলেও অফিসগামী যাত্রী আর স্কুল-কলেজের শিক্ষার্থীদের যানবাহনের আশায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রতিটি মোড়ে।

ঠাকুরগাঁওয়ে যাত্রীর মুখমণ্ডলে মোবিল লাগালো শ্রমিকরানাম প্রকাশে অনিচ্ছুক ঠাকুরগাঁও বিআরটিসি কাউন্টারের একজন কর্মচারী জানান, তাদের বাসগুলো আটকে দেওয়া হচ্ছে। এমনকি বিক্ষোভরত পরিবহনশ্রমিকরা এসব বাসের চালক ও সহকারীদের লাঞ্চিত করছে। তবে এ সময়ে কাউন্টারের ম্যানেজার মন্তাজ আলীকে খুঁজে পাওয়া যায়নি। তার নম্বরে ফোন করলে একবার রিং হওয়ার পর ফোন বন্ধ পাওয়া যায়।

জেলা ট্রাক-ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিন বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘উত্তেজিত শ্রমিকদের এ ধরনের কাজ থেকে বিরত করে সরিযে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।’

আরও পড়ুন: 

বেনাপোলে অচলাবস্থা

ধর্মঘটের নামে নৈরাজ্য

মোংলা বন্দরে অচলাবস্থা

কলেজছাত্রীর গায়ে পোড়া মোবিল

সারাদেশে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি

প্রধানমন্ত্রীর পিএসের গাড়ি আটকে দিলো শ্রমিকরা

মহাসড়কে অতি উৎসাহী শ্রমিকদের বেপরোয়া আন্দোলন