হিলিতে ১৩৫ বোতল ফেনসিডিলসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৩৫ বোতল মাদকসহ এক নারী মাদক ব্যবসায়ী আটকদিনাজপুরের হিলির চণ্ডিপুর এলাকায় অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেনসিডিলসহ সাবিনা ইয়াসমিন (৩০) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার বিকাল ৩টায় তাকে মাদকসহ আটক করে পুলিশ।

আটক সাবিনা হিলির চণ্ডিপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ অফিসার আখিউল ইসলাম ও তিনি ফোর্স নিয়ে বিকালে হিলির চণ্ডিপুর এলাকায় সাবিনা ইয়াসমিনের বাড়িতে অভিযান চালান। এ সময় তার শোয়ার ঘরের মাটির নিচ থেকে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।