লালমনিরহাটে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা পাবেন ৮৭ হাজার ১৯৫ জন

লালমনিরহাট

লামমনিরহাটে নিরাপত্তা বেষ্টনির ভাতাভোগীদের আর ভাতার টাকা তুলার জন্য দূরদূরান্তে যেতে হবে না। এখন থেকে ভাতার টাকা ও তথ্য যথাসময়ে তাদের নিজ নিজ  মোবাইলে  চলে যাবে। পরে তারা পাশের যে কোনও পে পয়েন্ট থেকে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে ইচ্ছামত টাকা তুলতে ও সঞ্চয় করতে পারবেন বলে জানিয়েছেন লালমনিরহাট জেলা সমাজ সেবা অধিদফতরের উপ পরিচালক মোশারফ হোসেন ।

জানা গেছে,  সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধিনে সামাজিক নিরাপত্তা বেষ্টনির ভাতাভোগীরা প্রতি তিন মাস পর পর ব্যাংকে গিয়ে টাকা তুলেন। ব্যাংকে গিয়ে তাদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অধিকাংশ ব্যাংক দ্বিতীয় বা তৃতীয় তলা ভবনে হওয়ায় সেখানে গিয়ে বয়স্ক ও প্রতিবন্ধিদের হয়ে উঠে। অনেক সময় ব্যাংক থেকে ভাতাভোগীদের ২৫/৩০ কিলোমিটার পথ পাড় হয়ে ব্যাংকে আসতে হয়। ভাতাভোগীদের এই কষ্ট লাঘবের জন্য সরকার অনলাইন ব্যাংকিং চালু করতে যাচ্ছে।

বৃহস্পতিবার(২৯-নভেম্বর) লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়ন পরিষদের এমন একটি সচেতনতামুলক সভার আয়োজন করে আদিতমারী উপজেলা সমাজ সেবা কার্যালয়। পলাশী ইউপি চেয়ারম্যান শওকত আলীর সভাপতিত্বে মূল বিষয় উপস্থাপন করেন উপজেলা সমাজ সেবা অফিসার শরিফুল ইসলাম।

লালমনিরহাট জেলা সমাজ সেবা অধিদফতরের উপ পরিচালক মোশারফ হোসেন জানান, জেলার ৫টি উপজেলা ও দুইটি পৌরসভায় মোট ৮৭ হাজার ১৯৫ জন মানুষ সামাজিক নিরাপত্তা বেষ্টনির আওতায় রয়েছেন। যার মধ্যে বয়স্ক ৫১ হাজার ৬২২ জন, প্রতিবন্ধি ১৪ হাজার ৫০৯ জন ও বিধবা  ভাতাভোগী রয়েছেন ২১ হাজার ৬৪ জন। সব ভাতাভোগীকে আগামী বছরের শুরুর দিকে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা দেন।