আলোচিত চার খুনের পর রায়পুর থানার ওসি বদলি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
০৩ জুলাই ২০২৬, ০৬:৫৭আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৭

লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনার পর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে রায়পুর থানার সাবেক ও বর্তমানে নোয়াখালীর কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে এ বদলি কার্যকর হয়।

পুলিশ সূত্র জানায়, প্রশাসনিক সিদ্ধান্তের অংশ হিসেবে এ বদলির আদেশ কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনও কারণ জানানো হয়নি।

গত ২৫ জুন সকালে রায়পুরে একই পরিবারের মা ও তিন মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। এছাড়া ওই মামলার প্রধান অভিযুক্ত অন্তর মজুমদারের গণপিটুনিতে মৃত্যু, পৃথক ঘটনায় মাদক কারবারিদের হামলায় আহত এক ব্যবসায়ীর ১৮ দিন পর মৃত্যু এবং গত তিন মাসে উপজেলায় ৯টি হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এসব ঘটনার পর অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা জোরদারের দাবি জানান স্থানীয়রা। এরই মধ্যে থানার নেতৃত্বে এ পরিবর্তন আনা হলো।

নতুন ওসি নিজাম উদ্দিন বৃহস্পতিবার সকালে রায়পুর থানায় দায়িত্ব গ্রহণ করেন। তিনি অপরাধ দমন, আলোচিত মামলাগুলোর তদন্তে গতি আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার আবু তারেক বলেন, ‘রায়পুর থানার ওসি শাহীন মিয়াকে প্রত্যাহার করা হয়নি, তাকে বদলি করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে নিজাম উদ্দিনকে রায়পুর থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

/এম/
সম্পর্কিত
রাজধানীতে খাল থেকে লাশ উদ্ধার: ৫ আসামি গ্রেফতার
লাগেজ ও বস্তায় নারীর খণ্ডিত দেহপাঁচ বছরের প্রেমের সম্পর্ক একরাতেই শেষ, সেদিন কী ঘটেছিল জানালেন প্রেমিক
স্ত্রীকে মৃত ঘোষণা করতেই পালালেন স্বামী, আটক করে পুলিশে দিলো স্থানীয়রা
সর্বশেষ খবর
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
পরীক্ষার খাতা মূল্যায়নে রাবিতে চালু হচ্ছে ‘কোডিং পদ্ধতি’
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ সেপ্টেম্বর, ২০২৬)
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দিনে দুই ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালে আগুনের পর চার মৃত্যু
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে